প্রিয় শিক্ষার্থীরা,
Class 8 History 3rd Summative Examination 2026-এর প্রস্তুতির জন্য তোমাদের জন্য তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিশেষ সাজেশন। এখানে পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়েছে, যা তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে প্রতিটি প্রশ্ন পড়ো, নিয়মিত অনুশীলন করো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো।
সবার জন্য রইল অনেক শুভকামনা। ভালোভাবে পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। ❤️
অষ্টম শ্রেণির ইতিহাস – তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
পূর্ণমান: ৭০
ক দাগ: সঠিক উত্তর নির্বাচন করো [১ × ১৪ = ১৪]
প্রশ্ন ১: জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয়— আত্মীয়সভা / হিন্দু মেলা / পৌষমেলা / ব্রাহ্মসভা।
উত্তর: হিন্দু মেলা।
প্রশ্ন ২: ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়— ১৮০০ / ১৮০১ / ১৮০২ / ১৯০০ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৩: কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়— ১৮১৫ / ১৮১৭ / ১৮২১ / ১৯১৭ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৪: বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন— লর্ড ক্যানিং / লর্ড কার্জন / লর্ড মিন্টো / লর্ড ওয়েলেসলি।
উত্তর: লর্ড কার্জন।
প্রশ্ন ৫: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো— পঞ্চায়েত সমিতি / পৌরসভা / গ্রাম পঞ্চায়েত / জেলা পরিষদ।
উত্তর: পঞ্চায়েত সমিতি।
প্রশ্ন ৬: ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন— ওয়ারেন হেস্টিংস / লর্ড কর্নওয়ালিস / লর্ড ওয়েলেসলি / লর্ড ডালহৌসি।
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন ৭: বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন— ওয়ারেন হেস্টিংস / জেমস রেনেল / লর্ড কর্নওয়ালিস / কর্নেল ম্যানুথ।
উত্তর: জেমস রেনেল।
প্রশ্ন ৮: ‘দিকু’ বলা হয়— বহিরাগত ব্যবসায়ীদের / স্থানীয় ব্যবসায়ীদের / জমিদারদের / বহিরাগত মহাজনদের।
উত্তর: বহিরাগত ব্যবসায়ীদের।
প্রশ্ন ৯: জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল— কলকাতায় / দিল্লিতে / বোম্বাইতে / মাদ্রাজে।
উত্তর: বোম্বাইতে।
প্রশ্ন ১০: মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করেছিলেন?— বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন / অসহযোগ আন্দোলন / আইন অমান্য আন্দোলন / ভারত ছাড়ো আন্দোলন।
উত্তর: অসহযোগ আন্দোলন।
প্রশ্ন ১১: মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশত্যাগ করেছিলেন— সূর্যসেন / ভগৎ সিং / মহাত্মা গান্ধী / সুভাষচন্দ্র বসু।
উত্তর: সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন ১২: সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন— লর্ড কার্জন / লর্ড মিন্টো / লর্ড ওয়াভেল / রামসে ম্যাকডোনাল্ড।
উত্তর: রামসে ম্যাকডোনাল্ড।
প্রশ্ন ১৩: ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন— জওহরলাল নেহেরু / ডক্টর রাজেন্দ্রপ্রসাদ / ডক্টর বি. আর. আম্বেদকর / মহাত্মা গান্ধী।
উত্তর: ডক্টর বি. আর. আম্বেদকর।
প্রশ্ন ১৪: রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্য সংখ্যা হলো— ২ / ৫ / ১০ / ১২।
উত্তর: ১২।
প্রশ্ন ১৫: পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন— চৌধুরী রহমত আলী / মহাত্মা গান্ধী / জওহরলাল নেহেরু / ফজলুল হক।
উত্তর: চৌধুরী রহমত আলী।
প্রশ্ন ১৬: ‘নীলদর্পণ’ নাটকটি লেখেন— রবীন্দ্রনাথ ঠাকুর / কালিদাস / দীনবন্ধু মিত্র / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর: দীনবন্ধু মিত্র।
প্রশ্ন ১৭: ‘হুল’ শব্দের অর্থ— মহাজন / জমিদার / বিদ্রোহ / বহিরাগত।
উত্তর: বিদ্রোহ।
প্রশ্ন ১৮: ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন— লর্ড ওয়েলেসলি / লর্ড ওয়ারেন হেস্টিংস / লর্ড বেন্টিং / লর্ড ক্লাইভ।
উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস।
খ দাগ: নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও [১ × ১৪ = ১৪]
এক কথায় উত্তর দাও (যেকোনো ৪টি):
প্রশ্ন ১: ভারতে বিপ্লববাদের জনক কাকে বলা হয়?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকর-কে।
প্রশ্ন ২: রশিদ আলী দিবস কবে পালিত হয়?
উত্তর: ১২ই ফেব্রুয়ারি।
প্রশ্ন ৩: মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করে?
উত্তর: নবাব সলিমুল্লাহ।
প্রশ্ন ৪: ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬শে নভেম্বর।
প্রশ্ন ৫: নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর: মেধা পাটেকর।
প্রশ্ন ৬: কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে তলোয়ার জাহাজে।
প্রশ্ন ৭: ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ ইকবাল।
প্রশ্ন ৮: আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
স্তম্ভ মেলাও:
| বামস্তম্ভ (প্রশ্ন) | ডানস্তম্ভ (সঠিক উত্তর) |
|---|---|
| ১. জ্যোতিরাও ফুলে | সত্যশোধক সমাজ |
| ২. নবগোপাল মিত্র | জাতীয় মেলা |
| ৩. রামমোহন রায় | ব্রাহ্ম সমাজ |
| ৪. শিশির কুমার ঘোষ | ইন্ডিয়ান লীগ |
| ৫. স্বামী দয়ানন্দ সরস্বতী | আর্য সমাজ |
শূন্যস্থান পূরণ করো (যেকোনো ২টি):
প্রশ্ন ১: ________-কে সীমান্ত গান্ধী বলা হয়।
উত্তর: খান আব্দুল গাফফার খান
প্রশ্ন ২: লোকসভায় সভাপতিত্ব করেন ________।
উত্তর: স্পিকার
প্রশ্ন ৩: তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ________।
উত্তর: সতীশ চন্দ্র সামন্ত
প্রশ্ন ৪: আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ________।
উত্তর: রাজা রামমোহন রায়
প্রশ্ন ৫: ________ পি.এন. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন।
উত্তর: রাসবিহারী বসু
ঠিক/ভুল নির্ণয় করো (যেকোনো ৩টি):
প্রশ্ন ১: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ।
উত্তর: ঠিক
প্রশ্ন ২: সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা।
উত্তর: ভুল
প্রশ্ন ৩: কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির সদস্য।
উত্তর: ঠিক
প্রশ্ন ৪: সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস।
উত্তর: ভুল
প্রশ্ন ৫: সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি।
উত্তর: ঠিক (১৮০২ খ্রিস্টাব্দে)
প্রশ্ন ৬: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
উত্তর: ঠিক
গ দাগ: দু-তিনটি বাক্যে উত্তর দাও (যেকোনো ৬টি) [২ × ৬ = ১২]
প্রশ্ন ১: কে, কবে, কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচ্য সাহিত্যগুলো আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা ছিল তাঁর লক্ষ্য। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চেয়েছিলেন।
প্রশ্ন ২: ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো?
উত্তর: ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি স্তরে, তাদের বলা হতো মধ্যবিত্ত। আর উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের বলা হতো ভদ্রলোক। ব্রিটিশ আমলে মাঝামাঝি স্তরের উচ্চবর্ণের হিন্দুদেরই মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো।
প্রশ্ন ৩: দাদন প্রথা বলতে কী বোঝো?
উত্তর: পলাশীর যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলসহ অন্যান্য অর্থকরী ফসল চাষের জন্য চাষিদের অগ্রিম অর্থ দিত। কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করায় চাষিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোথাও উৎপন্ন ফসল বিক্রি করতে পারত না—একেই দাদন প্রথা বলে।
প্রশ্ন ৪: অবশিল্পায়ন বলতে কী বোঝো?
উত্তর: শিল্পায়নের বিপরীতমুখী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীনে ভারতে চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প ও কুটির শিল্পের ধ্বংস সাধনকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। এর ফলে ভারতে কর্মহীনতা তৈরি হয় এবং ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়।
প্রশ্ন ৫: মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে, নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শুকরের চর্বি মেশানো রয়েছে, যা রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কাটতে হতো। সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করছে। এর প্রতিবাদেই সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে।
প্রশ্ন ৬: সভাসমিতির যুগ বলতে কী বোঝো?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে ‘সভাসমিতির যুগ’ নামে অভিহিত করা হয়।
প্রশ্ন ৭: হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী?
উত্তর: হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান যে, অ্যালান অক্টাভিয়ান হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগই হিউম-ডাফরিন ষড়যন্ত্র নামে পরিচিত।
প্রশ্ন ৮: দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো।
উত্তর: দুজন নরমপন্থী নেতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দুজন চরমপন্থী নেতা হলেন বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল।
প্রশ্ন ৯: কাকোরি ষড়যন্ত্র মামলা কী?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে কাকোরি রেল স্টেশনের কাছে সরকারি কোষাগার লুণ্ঠনের অভিযোগে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবী রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা খান ও তাঁদের অনুগামীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল, তার নাম কাকোরি ষড়যন্ত্র মামলা।
প্রশ্ন ১০: র্যাডক্লিফ লাইন সম্পর্কে কী জানো?
উত্তর: নানান তর্ক-বিতর্কের পর লর্ড মাউন্টব্যাটেন যে ভারতভাগের পরিকল্পনা উত্থাপন করেন, তাতে বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়, যা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
প্রশ্ন ১১: সাম্প্রদায়িক বাঁটোয়ারা আইন কী?
উত্তর: যে নীতি দ্বারা রামসে ম্যাকডোনাল্ড ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্বাচন মণ্ডলীতে আসন বরাদ্দ করে পৃথক নির্বাচনের অধিকার দেন, সেটিই হলো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি।
প্রশ্ন ১২: প্রজাতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা হয়?
উত্তর: ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস (সাধারণতন্ত্র দিবস) হিসেবে উদযাপন করা হয়। কারণ, এই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল।
প্রশ্ন ১৩: ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন?
উত্তর: ভারতে পাঁচ বছর অন্তর যে লোকসভা নির্বাচন হয়, তাতে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
ঘ দাগ: চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যেকোনো ৫টি) [৩ × ৫ = ১৫]
১. ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে?
উত্তর: ব্রিটিশ শাসনকালে ভারতীয় বিচারকরা ইউরোপীয় বা ইংরেজ অভিযুক্তদের বিচার করতে পারতেন না। বড়লাট লর্ড রিপনের আইন সচিব সি. পি. ইলবার্ট ১৮৮৩ খ্রিস্টাব্দে এই বৈষম্য দূর করার জন্য একটি বিল আনেন, যা ‘ইলবার্ট বিল’ নামে পরিচিত। এই বিলের বিরুদ্ধে ভারতে বসবাসকারী ইংরেজ ও ইউরোপীয়রা প্রবল বিক্ষোভ শুরু করে, যা ‘শ্বেতাঙ্গ বিদ্রোহ’ নামে পরিচিত। অন্যদিকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয়রা বিলের সমর্থনে পাল্টা আন্দোলন গড়ে তোলে—একেই ইলবার্ট বিল আন্দোলন বলে।
২. চৌরিচৌরা ঘটনা কী?
উত্তর: অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন ১৯২২ খ্রিস্টাব্দের ৫ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে এক শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ গুলি চালায়। এতে ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা চৌরিচৌরা থানায় আগুন লাগিয়ে দেয় এবং ২২ জন পুলিশকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ঘটনাটিই ইতিহাসে ‘চৌরিচৌরা ঘটনা’ নামে পরিচিত। অহিংস আন্দোলন হিংসাত্মক রূপ ধারণ করায় মর্মাহত হয়ে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।
৩. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?
উত্তর: ভারতের শেষ ব্রিটিশ বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন ভারতের স্বাধীনতা ও ক্ষমতা হস্তান্তরের যে রূপরেখা ঘোষণা করেন, তা ‘মাউন্টব্যাটেন পরিকল্পনা’ বা ‘৩রা জুনের পরিকল্পনা’ নামে পরিচিত। এই পরিকল্পনায় অখণ্ড ভারতকে বিভক্ত করে ‘ভারত’ ও ‘পাকিস্তান’ নামে দুটি পৃথক ডোমিনিয়ন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। বাংলা ও পাঞ্জাব প্রদেশ বিভক্ত হবে কিনা, তা স্থির করার ভার সংশ্লিষ্ট প্রদেশের আইনসভার ওপর ছাড়া হয়। দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগদান অথবা স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়।
৪. আলীগড় আন্দোলন সম্পর্কে কী জানো লেখো।
উত্তর: উনিশ শতকে মুসলিম সমাজের আধুনিকীকরণ ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে যে সংস্কার আন্দোলন শুরু হয়, তাকে ‘আলীগড় আন্দোলন’ বলে। তিনি বিশ্বাস করতেন, ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানচর্চা ছাড়া ভারতীয় মুসলিমদের উন্নতি সম্ভব নয়। এই লক্ষ্যে তিনি ১৮৭৫ খ্রিস্টাব্দে আলীগড়ে ‘মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ’ প্রতিষ্ঠা করেন, যা ১৯২০ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এই আন্দোলন মুসলিম সমাজে কুসংস্কার দূর করতে ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে টীকা লেখো।
উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি গঠনের যে প্রস্তাব পেশ করেন, তা ‘লাহোর প্রস্তাব’ বা ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মহম্মদ আলি জিন্না এবং তিনি স্পষ্টভাবে ‘দ্বিজাতিতত্ত্ব’ ঘোষণা করেন। প্রস্তাবে বলা হয়, ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিকে নিয়ে স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। যদিও মূল প্রস্তাবে ‘পাকিস্তান’ শব্দটি সরাসরি ছিল না, তবুও পরবর্তীকালে এটি পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের ভিত্তি হয়ে দাঁড়ায়।
৬. ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কী?
- তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- তাঁর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে।
- তাঁকে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।
- তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না।
৭. সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতিতত্ত্বের ভূমিকা কতখানি?
উত্তর: ‘দ্বিজাতিতত্ত্ব’ বলতে বোঝায় যে ভারতীয় উপমহাদেশের হিন্দু ও মুসলমান দুটি সম্পূর্ণ পৃথক জাতি, যাদের ধর্ম, সংস্কৃতি ও জীবনযাত্রা ভিন্ন। ব্রিটিশ শাসকদের ‘ভাগ করো ও শাসন করো’ নীতির পাশাপাশি মহম্মদ আলি জিন্না ও মুসলিম লীগের এই তত্ত্ব প্রচারের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে গভীর অবিশ্বাস ও বিদ্বেষ সৃষ্টি হয়। হিন্দু ও মুসলিমদের অভিন্ন জাতীয়তাবাদী ঐক্য ভেঙে পড়ে এবং রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়। এর চূড়ান্ত পরিণতিতে দেশজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভক্ত হয়।
৮. ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো।
- সাম্যের অধিকার (১৪–১৮ নং ধারা)।
- স্বাধীনতার অধিকার (১৯–২২ নং ধারা)।
- শোষণের বিরুদ্ধে অধিকার (২৩–২৪ নং ধারা)।
- ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫–২৮ নং ধারা)।
- সংস্কৃতি ও শিক্ষার অধিকার (২৯–৩০ নং ধারা)।
- সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২ নং ধারা)।
৯. সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে সিধু ও কানুর নেতৃত্বে দামিন-ই-কোহ অঞ্চলের সাঁওতালরা ব্রিটিশ শাসক, জমিদার ও বহিরাগত মহাজনদের (‘দিকু’) অত্যাচারের বিরুদ্ধে যে সশস্ত্র গণবিদ্রোহ গড়ে তোলে, তাকে ‘সাঁওতাল বিদ্রোহ’ বা ‘হুল’ বলে। অতিরিক্ত খাজনা, ঋণের চড়া সুদ, বেগার শ্রম এবং পুলিশ ও আদালতের অবিচারে অতিষ্ঠ হয়ে প্রায় ৩০ হাজার সাঁওতাল এই বিদ্রোহে যোগ দেয়। ব্রিটিশ সেনাবাহিনী আধুনিক অস্ত্রের সাহায্যে নৃশংসভাবে এই বিদ্রোহ দমন করে। তবে এর ফলে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য পৃথক ‘সাঁওতাল পরগনা’ জেলা গঠন করতে বাধ্য হয়।
১০. টীকা লেখো: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
উত্তর: কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদ এবং জনপ্রিয় দুই নেতা ড. সত্যপাল ও ড. সইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের বিরুদ্ধে ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল বৈশাখী উৎসবের দিন অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ ময়দানে বহু নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণ সভায় সমবেত হন। ইংরেজ সেনাপতি জেনারেল রেজিনাল্ড ডায়ার কোনো সতর্কবার্তা ছাড়াই বাগানের একমাত্র প্রবেশপথ বন্ধ করে সমবেত জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন। এতে শত শত নিরস্ত্র নারী, পুরুষ ও শিশু নিহত হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
১১. ভারতের সংবিধানে ‘সার্বভৌম’ কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উত্তর: ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি ‘সার্বভৌম’ (Sovereign) রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘সার্বভৌম’ কথার অর্থ হলো চরম ও অপ্রতিহত ক্ষমতা, যার ওপর কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তির নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ ভারত অভ্যন্তরীণ ক্ষেত্রে নিজের আইন ও শাসনব্যবস্থা স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্রের নির্দেশ মানতে বাধ্য নয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভের পর ভারত সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে।
ঙ দাগ: আট-দশটি বাক্যে উত্তর দাও (যেকোনো ৩টি) [৫ × ৩ = ১৫]
১. ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব কী?
- কারণ: ভারতীয় নৌসেনাদের নিম্নমানের খাবার পরিবেশন, ইংরেজ সেনাদের তুলনায় কম বেতন ও পদোন্নতিতে চরম বর্ণবৈষম্য ছিল এই বিদ্রোহের মূল কারণ। এ ছাড়া নৌসেনা বি. সি. দত্ত জাহাজের গায়ে ‘ভারত ছাড়ো’ লেখায় তাঁকে গ্রেপ্তার করা হলে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের বিচারের প্রতিবাদে ক্ষোভ বিস্ফোরিত হয়।
- গুরুত্ব: এই বিদ্রোহ দ্রুত করাচি, কলকাতা, মাদ্রাজ ও বিশাখাপত্তনমসহ ভারতের প্রায় সমস্ত নৌঘাঁটিতে ছড়িয়ে পড়ে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ, ছাত্র ও শ্রমিকরা নৌসেনাদের সমর্থনে ধর্মঘট ও বিক্ষোভে শামিল হন। এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে, ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ আর নেই। ফলে ব্রিটিশরা দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ‘ক্যাবিনেট মিশন’ ভারতে পাঠাতে বাধ্য হয়।
২. ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
- সিপাহী বিদ্রোহ: স্যার জন লরেন্স, চার্লস রেক্স প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিক এবং ভারতীয় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার একে নিছক ‘সিপাহী বিদ্রোহ’ বলেছেন। তাঁদের মতে, চর্বিমিশ্রিত টোটা ও ধর্মনাশের আশঙ্কা থেকে কেবল সিপাহীরাই এতে মূল ভূমিকা নিয়েছিল।
- ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ: বিনায়ক দামোদর সাভারকর তাঁর গ্রন্থে এই বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলে অভিহিত করেছেন। কারণ বিদ্রোহীরা বিদেশি ব্রিটিশ শাসন উচ্ছেদ করে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করেছিল।
- জাতীয় ও গণবিদ্রোহ: বেঞ্জামিন ডিজরেলি ও সুরেন্দ্রনাথ সেন একে ‘জাতীয় বিদ্রোহ’ বলে মনে করেন। অযোধ্যা, বিহার, ঝাঁসি ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কৃষক, কারিগর ও সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল।
- সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া: অনেক ঐতিহাসিকের মতে, লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ফলে রাজ্যহারা রাজা-মহারাজা ও জমিদাররা নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন।
৩. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো।
- রাজনৈতিক নেতৃত্ব ও ফরওয়ার্ড ব্লক: আইসিএস চাকরি ত্যাগ করে তিনি চিত্তরঞ্জন দাশের আদর্শে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি ১৯৩৮ (হরিপুরা) ও ১৯৩৯ (ত্রিপুরী) খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং পরে ১৯৩৯ সালে ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেন।
- মহানিষ্ক্রমণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পুলিশের নজরদারি এড়িয়ে ১৯৪১ খ্রিস্টাব্দে ‘মোহাম্মদ জিয়াউদ্দিন’ ছদ্মনামে তিনি দেশত্যাগ করে প্রথমে জার্মানি ও পরে জাপানে পৌঁছান।
- আজাদ হিন্দ ফৌজ ও সরকার গঠন: ১৯৪৩ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর কাছ থেকে তিনি ‘আজাদ হিন্দ ফৌজ’ (INA)-এর দায়িত্ব গ্রহণ করেন এবং ২১শে অক্টোবর স্বাধীন ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠা করেন। নারীদের জন্য তিনি ‘ঝাঁসির রানি ব্রিগেড’ গঠন করেন।
- সশস্ত্র সংগ্রাম ও প্রভাব: ‘দিল্লি চলো’ এবং ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’—এই উদাত্ত আহ্বানে উদ্বুদ্ধ আজাদ হিন্দ ফৌজ ভারতের উত্তর-পূর্ব সীমান্তে মণিপুরের মৈরাংয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। যুদ্ধশেষে আজাদ হিন্দ সেনাদের বিচারের প্রতিবাদে সারা ভারতে যে গণবিস্ফোরণ ঘটে, তা ব্রিটিশ শাসনের ভিত সম্পূর্ণ নড়বড়ে করে দেয়।
৪. ১৯ শতকের সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো।
- যুক্তিবাদের প্রসার: ডিরোজিও তাঁর ছাত্রদের অন্ধবিশ্বাস ও কুসংস্কার ত্যাগ করে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদ গ্রহণ করতে শেখান। এই উদ্দেশ্যে তিনি ১৮২৮ খ্রিস্টাব্দে ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।
- সামাজিক কুপ্রথার বিরোধিতা: নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা (যেমন— রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়) সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ও মূর্তিপূজার তীব্র বিরোধিতা করেন।
- নারীশিক্ষা ও বিধবাবিবাহ সমর্থন: তাঁরা নারীমুক্তি, স্ত্রীশিক্ষার প্রসার এবং বিধবাবিবাহের পক্ষে জোরালো জনমত গড়ে তোলেন।
- সংবাদপত্র ও রাজনৈতিক চেতনা: ‘পার্থেনন’, ‘এনকোয়ারার’, ‘জ্ঞানান্বেষণ’ প্রভৃতি পত্রিকার মাধ্যমে তাঁরা সংবাদপত্রের স্বাধীনতা, কৃষকদের দুর্দশা এবং ব্রিটিশ প্রশাসনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
৫. সমাজ সংস্কার ও নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
- বিধবাবিবাহ প্রচলন: অকালবৈধব্যের অভিশাপ থেকে নারীদের মুক্ত করতে তিনি শাস্ত্রের যুক্তি দিয়ে প্রমাণ করেন যে বিধবাবিবাহ শাস্ত্রসম্মত। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি ‘বিধবাবিবাহ আইন’ পাস করেন।
- বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা: সমাজ থেকে বাল্যবিবাহ ও কৌলীন্য প্রথার কুফল বহুবিবাহ দূর করার জন্য তিনি আজীবন আন্দোলন চালিয়ে যান এবং সরকারের কাছে বহু আবেদনপত্র জমা দেন।
- নারীশিক্ষার প্রসার: বিদ্যাসাগর বিশ্বাস করতেন যে নারীদের শিক্ষিত না করলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। তিনি বেথুন সাহেবের সঙ্গে মিলে ১৮৪৯ খ্রিস্টাব্দে ‘হিন্দু বালিকা বিদ্যালয়’ (বর্তমান বেথুন স্কুল) প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা নেন।
- বালিকা বিদ্যালয় ও পাঠ্যপুস্তক রচনা: স্কুল পরিদর্শক থাকাকালীন তিনি বাংলার বিভিন্ন জেলায় ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বাংলা ভাষায় শিশুশিক্ষার জন্য তিনি ‘বর্ণপরিচয়’, ‘বোধোদয়’, ‘কথামালা’ প্রভৃতি কালজয়ী গ্রন্থ রচনা করেন।
৬. ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- বৃহত্তম লিখিত সংবিধান: ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় ও বিস্তারিত লিখিত সংবিধান।
- সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সাধারণতন্ত্র: প্রস্তাবনায় ভারতকে একটি স্বাধীন, ধর্মীয় নিরপেক্ষ ও জনগণের দ্বারা নির্বাচিত সাধারণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় শাসনব্যবস্থা: এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে এবং প্রকৃত শাসনক্ষমতা সংসদের কাছে দায়বদ্ধ মন্ত্রিসভার হাতে ন্যস্ত রয়েছে।
- মৌলিক অধিকার ও কর্তব্য: নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য ৬টি মৌলিক অধিকার এবং দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য ১১টি মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে।
- স্বাধীন বিচারব্যবস্থা ও সার্বজনীন ভোটাধিকার: সুপ্রিম কোর্টের নেতৃত্বে একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা রয়েছে এবং ১৮ বছর বা তদূর্ধ্ব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়েছে।
- সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ: এই সংবিধানের কিছু অংশ সহজেই সংশোধন করা যায়, আবার কিছু গুরুত্বপূর্ণ অংশ সংশোধনের জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়।
৭. অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- অহিংস ও শান্তিপূর্ণ আদর্শ: এই আন্দোলনের মূল ভিত্তি ছিল সত্য ও অহিংসা। ব্রিটিশ সরকারের যেকোনো দমনপীড়নের মুখেও শান্তিপূর্ণভাবে অসহযোগিতা করাই ছিল এর লক্ষ্য।
- বর্জন বা বয়কট কর্মসূচি: সরকারি স্কুল-কলেজ, আইনসভা, আদালত, সরকারি উপাধি ও চাকরি এবং বিদেশি বস্ত্র ও পণ্য বর্জন করা হয়েছিল।
- গঠনমূলক ও স্বদেশি কর্মসূচি: বিদেশি পণ্য বর্জনের পাশাপাশি দেশীয় শিল্পের প্রসার, খাদি বস্ত্র ও চরকার ব্যবহার, জাতীয় বিদ্যালয় স্থাপন এবং অস্পৃশ্যতা দূরীকরণের ওপর জোর দেওয়া হয়।
- ব্যাপক গণঅংশগ্রহণ: কেবল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি নয়—কৃষক, শ্রমিক, ছাত্র ও বিপুল সংখ্যক ভারতীয় নারী এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
- হিন্দু-মুসলিম ঐক্য: গান্ধীজি খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করায় ভারতজুড়ে অভূতপূর্ব হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ঐক্য গড়ে ওঠে।

