HomeClass 7Class 7 Geography | 3rd Summative 2026 | ভূগোল সাজেশন

Class 7 Geography | 3rd Summative 2026 | ভূগোল সাজেশন


প্রিয় শিক্ষার্থী,

তোমাদের CLASS 7 GEOGRAPHY – 3RD SUMMATIVE SUGGESTION 2026 প্রকাশ করা হলো। এই সাজেশনটি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয়গুলি ভালোভাবে অনুশীলন করো এবং পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়ো।

মনে রাখবে: নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসই ভালো ফলাফলের চাবিকাঠি।

তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক শুভকামনা।

শুভেচ্ছান্তে,
তোমাদের শুভাকাঙ্ক্ষী।

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬

শ্রেণী: সপ্তম (Class – 7) | বিষয়: ভূগোল
পূর্ণমান: ৭০ সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. নীচের ঠিক উত্তরটি বেছে নাও (যে-কোনো ১৩টি) : (১ × ১৩ = ১৩)
১. যে কাল্পনিক রেখার ওপর ভর করে পৃথিবী পাক খায়, তা হল —
(a) কক্ষপথ   (b) মেরুবিন্দু   (c) মূলমধ্যরেখা   (d) পৃথিবীর অক্ষ
উত্তর: (d) পৃথিবীর অক্ষ
২. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন থাকে —
(a) ২১ মার্চ   (b) ২১ জুন   (c) ২৩ সেপ্টেম্বর   (d) ২২ ডিসেম্বর তারিখে
উত্তর: (b) ২১ জুন
৩. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হল —
(a) 2023.5 mb   (b) 1013.25 mb   (c) 1220 mb   (d) 986 mb
উত্তর: (b) 1013.25 mb
৪. মিনামাটা রোগ হয় —
ক) ক্যাডমিয়াম দূষণের ফলে   খ) আর্সেনিক দূষণের ফলে   গ) পারদ দূষণের ফলে   ঘ) সীসা দূষণের ফলে
উত্তর: গ) পারদ দূষণের ফলে
৫. একটি আন্তর্জাতিক নদী হল —
(a) নর্মদা   (b) তাপ্তি   (c) গোদাবরী   (d) ব্রহ্মপুত্র
উত্তর: (d) ব্রহ্মপুত্র
৬. হোয়াংহো সমভূমি একটি —
ক) লোয়েস সমভূমি   খ) লাভা সমভূমি   গ) ব্যবচ্ছিন্ন সমভূমি   ঘ) পলল সমভূমি
উত্তর: ক) লোয়েস সমভূমি
৭. ক্যানিয়ন গড়ে ওঠে —
(a) শুষ্ক অঞ্চলে   (b) আর্দ্র অঞ্চলে   (c) সমভূমি অঞ্চলে   (d) মেরু অঞ্চলে
উত্তর: (a) শুষ্ক অঞ্চলে
৮. জলদূষণের সঙ্গে যুক্ত নয় —
(a) ইতাই ইতাই   (b) ব্ল্যাকফুট   (c) সিলিকোসিস   (d) ইউট্রোফিকেশন
উত্তর: (c) সিলিকোসিস
৯. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম —
(a) MIC   (b) CFC   (c) CO₂   (d) H₂S
উত্তর: (a) MIC (মিথাইল আইসোসায়ানেট)
১০. ইউরোপের বৃহত্তম হ্রদ —
(a) টাঙ্গানিকা   (b) উলার   (c) ওনেগা   (d) লাডোগা
উত্তর: (d) লাডোগা
১১. ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি —
ক) পম্পাস   খ) স্টেপ   গ) ভেল্ড   ঘ) প্রেইরি
উত্তর: খ) স্টেপ
১২. ‘হাজার হ্রদের দেশ’ বলা হয় —
(a) ফিনল্যান্ডকে   (b) হল্যান্ডকে   (c) পোল্যান্ডকে   (d) সুইজারল্যান্ডকে
উত্তর: (a) ফিনল্যান্ডকে
১৩. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হল —
ক) ব্যারোমিটার   খ) অ্যানিমোমিটার   গ) থার্মোমিটার   ঘ) হাইগ্রোমিটার
উত্তর: ক) ব্যারোমিটার
১৪. পৃথিবীর বৃহত্তম বনভূমি হল —
(a) সেলভা   (b) তৈগা   (c) ভেল্ড   (d) ডাউনস
উত্তর: (b) তৈগা (বৃহত্তম সরলবর্গীয় অরণ্য; বৃহত্তম চিরহরিত বৃষ্টি অরণ্য হল সেলভা)
১৫. ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ নামে পরিচিত —
ক) ভিসুভিয়াস   খ) ব্যারেন   গ) স্ট্রম্বলি   ঘ) এটনা
উত্তর: গ) স্ট্রম্বলি
১৬. পোল্ডারভূমির সবচেয়ে বড়ো প্রকল্পের নাম —
(a) জিল্যান্ড   (b) জুইডার-জি   (c) জিপে   (d) পোর্টল্যান্ড
উত্তর: (b) জুইডার-জি
২. নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করো (যে-কোনো ৪টি) : (১ × ৪ = ৪)
(i) ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে ১৯৮৪ খ্রিস্টাব্দে।
উত্তর: শুদ্ধ
(ii) ব্ল্যাকফরেস্ট হল আগ্নেয় পর্বত।
উত্তর: অশুদ্ধ (ব্ল্যাকফরেস্ট একটি স্তূপ পর্বত)
(iii) নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হল বদ্বীপ।
উত্তর: শুদ্ধ
(iv) ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান ৮২°৩০′ পূর্ব।
উত্তর: শুদ্ধ
(v) ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ক্যাস্পিয়ান।
উত্তর: অশুদ্ধ (সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস)
(vi) কৃষি জমিতে বেশি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করলে জমির উর্বরতা বাড়ে।
উত্তর: অশুদ্ধ (জমির স্বাভাবিক উর্বরতা হ্রাস পায়)
(vii) ভারতের বৃহত্তম পর্বত বেষ্টিত শীতল মালভূমিটি হল লাদাখ।
উত্তর: শুদ্ধ
(viii) বায়ুর চাপ সর্বমুখী।
উত্তর: শুদ্ধ
৩. শূন্যস্থান পূরণ করো : (১ × ৪ = ৪)
(ক) পৃথিবীর ১° ঘুরতে সময় লাগে ________ মিনিট।
উত্তর: ৪ (চার)
(খ) নদীর তীব্র বাঁকাপথকে ________ বলে।
উত্তর: মিয়েন্ডার
(গ) দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় ________ তারিখে।
উত্তর: ২১শে জুন
(ঘ) কলকাতার অক্ষাংশ ________।
উত্তর: ২২°৩৪′ উত্তর
৪. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে দাও : (১ × ৪ = ৪)
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ক) সিসিলি(অ) টর্নেডো
(খ) পৃথিবীর শক্তিশালী ঝড়(আ) ইতাই ইতাই
(গ) ক্যাডমিয়াম(ই) তিব্বত
(ঘ) পর্বতবেষ্টিত মালভূমি(ঈ) এটনা
সঠিক উত্তর:
ক-স্তম্ভ খ-স্তম্ভ (সঠিক মিল)
(ক) সিসিলি(ঈ) এটনা
(খ) পৃথিবীর শক্তিশালী ঝড়(অ) টর্নেডো
(গ) ক্যাডমিয়াম(আ) ইতাই ইতাই
(ঘ) পর্বতবেষ্টিত মালভূমি(ই) তিব্বত
৫. দু-একটি শব্দে উত্তর দাও (যে-কোনো ৬টি) : (১ × ৬ = ৬)
(i) বিষুব রেখার অপর নাম কী?
উত্তর: মহাবৃত্ত বা নিরক্ষরেখা।
(ii) বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: অ্যানিমোমিটার।
(iii) পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে সেই মিলিত অঞ্চলকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ: এশিয়ার পামির পর্বতগ্রন্থি।
(iv) ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো।
উত্তর: সাতপুরা পর্বত।
(v) সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কী বলে?
উত্তর: মকর সংক্রান্তি (২২শে ডিসেম্বর)।
(vi) ছায়াবৃত্ত কাকে বলে?
উত্তর: পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
(vii) মুক্তিবেগ কী?
উত্তর: যে গতিবেগে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাকাশে চলে যেতে পারে, তাকে মুক্তিবেগ বলে। এর মান প্রতি সেকেন্ডে ১১.২ কিমি।
(viii) গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা।
(ix) ভারতের লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি।
(x) ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমি কী নামে পরিচিত?
উত্তর: মিশ্র অরণ্য।
৬. সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো ৭টি) : (২ × ৭ = ১৪)
(i) পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কোন কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বলের প্রভাবে সাধারণত ক্রান্তীয় অঞ্চলে (কর্কটীয় ও মকরীয় শান্তবলয়) উচ্চচাপ এবং উষ্ণ অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ দেখা যায়।
(ii) নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলের বরফগলা জলে পুষ্ট হয় এবং সারা বছর ধরে জলপ্রবাহ বজায় রাখে, তাদের নিত্যবহ নদী বলে। উদাহরণ: ভারতের গঙ্গা, সিন্ধু, তিস্তা ইত্যাদি।
(iii) GPS বলতে কী বোঝো?
উত্তর: GPS (Global Positioning System) হল একটি স্যাটেলাইট-ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা, যা পৃথিবীর যেকোনো স্থানের সঠিক অবস্থান, গতিবেগ ও সময় সম্পর্কে তথ্য সরবরাহ করে। এটি মহাকাশে থাকা উপগ্রহ থেকে সংকেত গ্রহণ ও বিশ্লেষণ করে ব্যবহারকারীর অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করে।
(iv) ইউট্রোফিকেশন বলতে কী বোঝো?
উত্তর: সাবান, ডিটারজেন্ট ও ফসফেট বদ্ধ পুকুর বা জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা ও কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা মারা যায়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে।
(v) ফিনল্যান্ডকে ‘হাজার হ্রদের দেশ’ বলা হয় কেন?
উত্তর: ইউরোপের ফিনল্যান্ডে প্রায় ৩৫ হাজারেরও বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে। মূলত বরফ যুগে বিশাল হিমবাহ সরে যাওয়ার সময় ভূপৃষ্ঠে গভীর খাদ তৈরি হয় এবং পরে হিমবাহ গলে সেই খাদগুলিতে জল জমে এই হ্রদগুলি সৃষ্টি হয়। দেশের মোট আয়তনের প্রায় ১০% অংশজুড়ে হ্রদ বিস্তৃত থাকার কারণে ফিনল্যান্ডকে ‘হাজার হ্রদের দেশ’ বলা হয়।
(vi) ট্রাক ফার্মিং কাকে বলে?
উত্তর: শহরের বাজারে টাটকা ফল ও শাকসবজির চাহিদা মেটানোর জন্য শহরের অদূরে সড়কপথের কাছাকাছি প্রচুর পরিমাণে বাণিজ্যিক সবজি চাষ করা হয়। মূলত ট্রাকে করে এই সবজি বাজারে পাঠানো হয় বলে একে ট্রাক ফার্মিং বলে। যেমন — লন্ডন অববাহিকার শহরগুলির অদূরে এটি দেখা যায়।
(vii) অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
উত্তর: যে বছর ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিনে হয় এবং ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে হয়, সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। যেমন — ২০২৪, ২০২৮ সাল।
(viii) স্টেপ কী?
উত্তর: ইউরোপের মধ্য-পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনের মহাদেশীয় জলবায়ু অঞ্চলে যে বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি গড়ে উঠেছে, তা স্টেপ তৃণভূমি নামে পরিচিত।
(ix) ইউরোপের রূঢ় শিল্পাঞ্চলের রাইন নদীর পার্শ্ববর্তী মৃত্তিকার প্রকৃতি লেখো।
উত্তর: রূঢ় অঞ্চলের প্রধান নদী রাইন এবং এর দুটি উপনদী রূঢ় ও লিপ্পে। এই নদীগুলির পার্শ্ববর্তী অঞ্চলে অত্যন্ত উর্বর পলিমাটি দেখা যায়। এছাড়া অঞ্চলটির দক্ষিণে চারনোজেম এবং উত্তরে পডসল মাটি দেখা যায়।
(x) জলদূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো।
উত্তর: জলদূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা হল —
১. শিল্প ও গৃহস্থালির বর্জ্যজল পরিশোধনের পর নদী বা জলাশয়ে ফেলা।
২. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃষি থেকে আসা দূষণ কমানো।
৭. সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো ৫টি) : (৩ × ৫ = ১৫)
(i) “সমচাপ” রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:
সমচাপ রেখা: ভূপৃষ্ঠের যেসব স্থানে একটি নির্দিষ্ট সময়ে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ সমান, মানচিত্রে সেই স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা (Isobar) বলে।
বৈশিষ্ট্য:
• সমচাপ রেখাগুলির মান মিলিবার (mb) এককে লেখা হয়।
• দুটি সমচাপ রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না।
• রেখাগুলি কাছাকাছি থাকলে বায়ুচাপের পার্থক্য বেশি (ঝোড়ো আবহাওয়া) এবং দূরে দূরে থাকলে পার্থক্য কম (শান্ত আবহাওয়া) বোঝায়।
(ii) পোল্ডার ভূমি কী? পোল্ডার ভূমি কীভাবে তৈরি হয়?
উত্তর:
পোল্ডার ভূমি: নেদারল্যান্ডস (হল্যান্ড) দেশে সমুদ্রের অগভীর জলাভূমি থেকে কৃত্রিম উপায়ে জল নিষ্কাশন করে যে নিচু ও উর্বর চাষযোগ্য জমি উদ্ধার করা হয়েছে, তাকে পোল্ডার ভূমি বলে।
তৈরির পদ্ধতি:
১. প্রথমে অগভীর সমুদ্রের চারিদিকে মাটি, পাথর ও কংক্রিটের মজবুত বাঁধ বা ডাইক তৈরি করা হয়।
২. এরপর পাম্প বা বায়ুকলের সাহায্যে বাঁধের ভেতরের নোনাজল সেচে খালের মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়।
৩. দীর্ঘদিন ধরে মাটির লবণাক্ততা দূর করে ও সার প্রয়োগ করে সেখানে ঘাস ও ফসল চাষের উপযোগী জমি গড়ে তোলা হয়।
(iii) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অথবা, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য —
বিষয় অক্ষরেখা দ্রাঘিমারেখা
বিস্তার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
আকৃতি প্রতিটি অক্ষরেখা এক-একটি পূর্ণবৃত্ত। প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত।
দৈর্ঘ্য ও সমান্তরালতা এগুলি পরস্পরের সমান্তরাল এবং নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দৈর্ঘ্য ক্রমশ কমে। এগুলি সমান্তরাল নয় (মেরুতে গিয়ে মেশে) এবং সবার দৈর্ঘ্য সমান।
অথবা, অপসূর ও অনুসুর অবস্থানের পার্থক্য —
বিষয় অপসূর অবস্থান অনুসুর অবস্থান
তারিখ প্রতি বছর ৪ঠা জুলাই ঘটে। প্রতি বছর ৩রা জানুয়ারি ঘটে।
দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় (প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি)। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি)।
পরিক্রমণ বেগ পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য বেড়ে যায়।
(iv) বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
উত্তর: বায়ুচাপের তারতম্যের প্রধান তিনটি কারণ হল —
১. বায়ুর উষ্ণতা: উষ্ণতা বাড়লে বায়ু প্রসারিত ও হালকা হয়ে ওপরে ওঠে, ফলে বায়ুচাপ কমে (নিম্নচাপ)। বিপরীতে, উষ্ণতা কমলে বায়ু শীতল ও ভারী হয়, ফলে বায়ুচাপ বাড়ে (উচ্চচাপ)।
২. উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুস্তরের ঘনত্ব ও ওজন তত কমতে থাকে, ফলে বায়ুচাপ হ্রাস পায়।
৩. জলীয় বাষ্পের পরিমাণ: জলীয় বাষ্প সাধারণ শুষ্ক বায়ুর চেয়ে হালকা। তাই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুচাপ কমে এবং কম থাকলে বায়ুচাপ বাড়ে।
(v) ‘পলিগঠিত সমভূমি’ কাকে বলে উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: নদী পার্বত্য অঞ্চল থেকে প্রচুর নুড়ি, বালি ও পলি বয়ে এনে মধ্য ও নিম্নগতিতে ঢাল কমে যাওয়ার ফলে দু’কূলে ও মোহনায় সঞ্চয় করে যে সমতল ও উর্বর ভূমি গঠন করে, তাকে পলিগঠিত সমভূমি বলে।
বৈশিষ্ট্য ও রূপ: এই সমভূমি অত্যন্ত উর্বর ও কৃষিকাজের উপযোগী। এর তিনটি প্রধান রূপ দেখা যায় — পলল পাখা, প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমি।
উদাহরণ: ভারতের গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র সমভূমি এবং মিশরের নীলনদের বদ্বীপ সমভূমি।
(vi) অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে তফাত কী?
উত্তর:
বিষয় অন্তর্বাহিনী নদী আন্তর্জাতিক নদী
প্রবাহপথ কোনো একটি দেশের মধ্যেই উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই শেষ হয়। দুই বা ততোধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
মোহনা সাগরে না মিশে দেশের ভেতরের হ্রদ, জলাভূমি বা মরুভূমিতে বিলীন হয়। সাধারণত কোনো সাগর বা মহাসাগরে গিয়ে মেশে।
উদাহরণ ভারতের লুনি নদী, আমুদরিয়া। ব্রহ্মপুত্র, সিন্ধু, দানিউব, রাইন।
(vii) রূঢ় শিল্পাঞ্চলের জলবায়ুর প্রকৃতি লিপিবদ্ধ করো।
উত্তর:
• প্রকৃতি: রূঢ় অঞ্চলে আরামদায়ক পশ্চিম ইউরোপীয় বা সামুদ্রিক জলবায়ু দেখা যায়।
• উষ্ণতা: এখানে চরম আবহাওয়া থাকে না — গ্রীষ্মকাল মনোরম (গড় উষ্ণতা প্রায় ১৭°–১৮° সে.) এবং শীতকাল মৃদু (গড় উষ্ণতা প্রায় ১°–৩° সে.)।
• বৃষ্টিপাত ও কুয়াশা: পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই হালকা বৃষ্টিপাত হয় (বার্ষিক গড় ৭৫–১০০ সেমি)। তবে বহু কলকারখানার ধোঁয়ার কারণে শীতকালে এখানে প্রায়ই ঘন ধোঁয়াশা ও কুয়াশা দেখা যায়।
(viii) ‘ভূমিরূপ গঠনে অভ্যন্তরীণ ও বহির্জাত শক্তি অন্যতম ভূমিকা পালন করে’ — কারণ ব্যাখ্যা করো।
উত্তর:
• অভ্যন্তরীণ (অন্তর্জাত) শক্তি: পৃথিবীর অভ্যন্তরের প্রচণ্ড তাপ, চাপ ও পাতের সঞ্চালনের ফলে ভূ-আলোড়ন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প ঘটে। এর ফলেই ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয়গিরি ও মালভূমির মতো উঁচু-নিচু ভূমিরূপের সৃষ্টি হয়।
• বহির্জাত শক্তি: নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ও সমুদ্রতরঙ্গ ভূপৃষ্ঠের ওপর ক্রমাগত ক্ষয়, বহন ও সঞ্চয়কার্য চালায়। এরা উঁচু পর্বত ও মালভূমিকে ক্ষয় করে নিচু করে এবং নিচু স্থানে পলি জমিয়ে সমভূমি, বদ্বীপ ও বালিয়াড়ি গড়ে তোলে।
এই দুই শক্তির নিরন্তর ও যৌথ ক্রিয়াতেই পৃথিবীর বর্তমান বৈচিত্র্যময় ভূমিরূপ গড়ে উঠেছে।
৮. নিম্নলিখিত যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : (৫ × ২ = ১০)
(i) উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমির শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর: উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমিকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় —
১. পর্বতবেষ্টিত মালভূমি: ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় ভূ-আলোড়নের ফলে দু’পাশের উঁচু পর্বতশ্রেণীর মাঝখানে বিস্তীর্ণ অংশ উঁচু হয়ে অবস্থান করলে তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উদাহরণ: তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি।
২. ব্যবচ্ছিন্ন মালভূমি: প্রাচীন কোনো বিস্তীর্ণ ও উঁচু মালভূমি দীর্ঘদিন ধরে নদী, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের ক্ষয়কার্যে বিচ্ছিন্ন হয়ে ছোটো ছোটো অংশে ভাগ হয়ে গেলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। উদাহরণ: ভারতের ছোটনাগপুর মালভূমি, মালনাড়।
৩. লাভাগঠিত মালভূমি: ভূ-অভ্যন্তরের ফাটল দিয়ে ব্যাসল্ট জাতীয় তরল লাভা বাইরে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চলে স্তরে স্তরে জমে ঠান্ডা ও কঠিন হয়ে যে মালভূমি সৃষ্টি করে, তাকে লাভাগঠিত মালভূমি বলে। উদাহরণ: ভারতের দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি।
৪. মহাদেশীয় মালভূমি: প্রাচীন ও কঠিন শিলা দ্বারা গঠিত যে বিস্তীর্ণ মালভূমি সাধারণত সমভূমি বা সমুদ্রের ধারে অবস্থান করে, তাকে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ: আরব মালভূমি, পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি।
(ii) ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো।
উত্তর: ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারণগুলি হল —
১. ভগ্ন উপকূল ও প্রাকৃতিক বন্দর: ইউরোপের উপকূলরেখা অত্যন্ত ভগ্ন হওয়ায় অসংখ্য স্বাভাবিক পোতাশ্রয় ও বন্দর গড়ে উঠেছে, যা আমদানি-রপ্তানি বাণিজ্যকে সহজ করেছে।
২. অনুকূল নাতিশীতোষ্ণ জলবায়ু: আরামদায়ক ও স্বাস্থ্যকর জলবায়ুর কারণে এখানকার মানুষ অত্যন্ত কর্মক্ষম ও পরিশ্রমী।
৩. খনিজ সম্পদের প্রাচুর্য: কয়লা, আকরিক লোহা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্য ভারী শিল্পের দ্রুত উন্নতি ঘটিয়েছে।
৪. উন্নত পরিবহণ ব্যবস্থা: রাইন, দানিউব ও টেমস-এর মতো নাব্য নদীর পাশাপাশি উন্নত রেল, সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থা পণ্য পরিবহণে সহায়তা করেছে।
৫. আধুনিক প্রযুক্তি ও মূলধন: উন্নত বিজ্ঞান-প্রযুক্তি, কারিগরি দক্ষতা এবং পর্যাপ্ত মূলধনের জোগান ইউরোপকে অর্থনৈতিকভাবে শীর্ষে পৌঁছে দিয়েছে।
(iii) লন্ডন অববাহিকার প্রধান প্রধান শিল্প ও প্রত্যেকটির একটি করে শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তর:
প্রধান শিল্প উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র
১. মোটরগাড়ি নির্মাণ শিল্পড্যাগেনহ্যাম, লুটন, অক্সফোর্ড
২. কাগজ ও মুদ্রণ শিল্পগ্রেভসেন্ড, ডার্টফোর্ড, লন্ডন (ফ্লিট স্ট্রিট)
৩. জাহাজ নির্মাণ ও মেরামতি শিল্পলন্ডন, টিলবেরি, চ্যাথাম
৪. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পগ্রেটার লন্ডন, স্লাউ, রেডিং
৫. খাদ্য প্রক্রিয়াকরণ (বিস্কুট, চিনি) শিল্পরেডিং, লন্ডন
৬. তৈল শোধনাগার ও রাসায়নিক শিল্পটেমস মোহনা অঞ্চল (শেল হ্যাভেন, থামস হ্যাভেন)
(iv) ইউরোপের তুন্দ্রা এবং পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং ওই জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের নাম লিপিবদ্ধ করো।
উত্তর:
১. তুন্দ্রা জলবায়ু:
• অবস্থান: ইউরোপের উত্তরতম অংশে (নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার সুমেরু উপকূল বরাবর)।
• বৈশিষ্ট্য: বছরের ৯–১০ মাস প্রবল শীত থাকে (তাপমাত্রা -২০° থেকে -৩০° সে. নামে) এবং জমি বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকাল খুবই সংক্ষিপ্ত (২–৩ মাস, উষ্ণতা ১০° সে.-এর কম)। বৃষ্টিপাত খুবই কম (প্রায় ২৫ সেমি), বেশিরভাগই তুষারপাত।
• স্বাভাবিক উদ্ভিদ: শৈবাল, লাইকেন, মস এবং গ্রীষ্মকালে বার্চ ও উইলো জাতীয় ক্ষুদ্র গুল্ম।

২. পশ্চিম ইউরোপীয় জলবায়ু:
• অবস্থান: ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক ও নরওয়ের পশ্চিম উপকূলে।
• বৈশিষ্ট্য: উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত ও পশ্চিমা বায়ুর প্রভাবে জলবায়ু সমভাবাপন্ন। শীতকাল মৃদু (প্রায় ২°–৭° সে.) ও গ্রীষ্মকাল মনোরম (১৫°–২০° সে.)। সারা বছরই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় (বার্ষিক ৭৫–১৫০ সেমি)।
• স্বাভাবিক উদ্ভিদ: পর্ণমোচী অরণ্য — যেমন ওক, বীচ, এলম, অ্যাশ, ম্যাপল ও পপলার। উত্তরে ও উচ্চভূমিতে মিশ্র অরণ্য দেখা যায়।
(v) কৃষিকাজ ও শিল্প উৎপাদন কীভাবে মৃত্তিকা দূষণের সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকা দূষণ হ্রাসের জন্য দুটি করণীয় ও দুটি বর্জনীয় বিষয় লেখো।
উত্তর:
• কৃষিকাজের সঙ্গে সম্পর্ক: অধিক ফসলের আশায় জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার (ইউরিয়া, ফসফেট), বিষাক্ত কীটনাশক (ডিডিটি) ও আগাছানাশক প্রয়োগ করলে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয় এবং উপকারী জীবাণু ও কেঁচো মারা যায়। অতিরিক্ত জলসেচের ফলে মাটি লবণাক্ত হয়ে উর্বরতা হারায়।
• শিল্প উৎপাদনের সঙ্গে সম্পর্ক: কলকারখানার কঠিন বর্জ্য, প্লাস্টিক, ভারী ধাতু (সিসা, পারদ, ক্যাডমিয়াম) এবং চামড়া ও রাসায়নিক শিল্পের বিষাক্ত বর্জ্যজল মাটিতে মিশে মাটিকে বিষাক্ত ও অনুর্বর করে তোলে। শিল্পের ধোঁয়া থেকে সৃষ্ট অ্যাসিড বৃষ্টিও মাটির অম্লতা বাড়িয়ে দেয়।

মৃত্তিকা দূষণ হ্রাসের দুটি করণীয়:
১. রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার (কম্পোস্ট, গোবর সার) ও জৈব কীটনাশক ব্যবহার করা।
২. শিল্প ও গৃহস্থালির বর্জ্য পরিশোধন ও পুনর্ব্যবহার (রিসাইকেল) করা এবং ব্যাপক বৃক্ষরোপণ করা।

মৃত্তিকা দূষণ হ্রাসের দুটি বর্জনীয়:
১. অপচনশীল প্লাস্টিক, পলিথিন ও ই-বর্জ্য যত্রতত্র মাটিতে ফেলা বর্জন করা।
২. নির্বিচারে বৃক্ষচ্ছেদন ও জমিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার বর্জন করা।
(vi) ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ, পৃথিবীর অক্ষের ৬৬.৫° কোণে হেলে থাকা এবং পরিক্রমণের সময় অক্ষের সর্বদা একই দিকে মুখ করে থাকা — এই তিনটি কারণে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠে সূর্যরশ্মির পতন কোণ ও দিনরাত্রির দৈর্ঘ্য পরিবর্তিত হয়, ফলে ঋতু পরিবর্তন ঘটে।
সূর্য ২১শে মার্চ (মহাবিষুব) ২৩শে সেপ্টেম্বর (জলবিষুব) ২১শে জুন (কর্কট সংক্রান্তি) ২২শে ডিসেম্বর (মকর সংক্রান্তি)
চিত্র: পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তন
১. ২১শে জুন (কর্কট সংক্রান্তি): সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার (২৩.৫° উ.) ওপর লম্বভাবে পড়ে। উত্তর গোলার্ধে দিন বড়ো ও রাত ছোটো হওয়ায় এখানে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে।
২. ২৩শে সেপ্টেম্বর (জলবিষুব): সূর্য নিরক্ষরেখার (০°) ওপর লম্বভাবে কিরণ দেয়। সর্বত্র দিনরাত্রি সমান (১২ ঘণ্টা) হয়। উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়।
৩. ২২শে ডিসেম্বর (মকর সংক্রান্তি): সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার (২৩.৫° দ.) ওপর লম্বভাবে পড়ে। উত্তর গোলার্ধে দিন ছোটো ও রাত বড়ো হওয়ায় এখানে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে।
৪. ২১শে মার্চ (মহাবিষুব): সূর্য আবার নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। সর্বত্র দিনরাত্রি সমান হয়। উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল দেখা যায়।
(vii) মধ্যগতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
উত্তর: পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশ করলে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর বেগ হ্রাস পায়। এই প্রবাহে নদী প্রধানত পার্শ্বক্ষয়, বহন ও সঞ্চয়কার্য করে। এর ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি হল —
১. পলল ব্যজনী ও পলল শঙ্কু: পর্বতের পাদদেশে ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদী বাহিত নুড়ি, পাথর ও বালি হাতপাখার মতো ছড়িয়ে সঞ্চিত হয়ে পলল ব্যজনী গঠন করে।
২. নদী বাঁক বা মিয়েন্ডার: সমভূমিতে ঢাল কম থাকায় সামান্য বাধাতেই নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা প্রবাহপথকে নদী বাঁক বা মিয়েন্ডার বলে।
৩. অশ্বক্ষুরাকৃতি হ্রদ: নদীর বাঁক অত্যন্ত তীব্র হয়ে গেলে অবতল পাড়ে ক্ষয় ও উত্তল পাড়ে সঞ্চয়ের ফলে দুটি বাঁক জুড়ে গিয়ে নদী সোজা পথে বইতে শুরু করে। তখন পরিত্যক্ত বাঁকটি ঘোড়ার খুরের মতো জলাশয়ে পরিণত হয়, যাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে।
৪. প্লাবন সমভূমি ও স্বাভাবিক বাঁধ: বর্ষাকালে নদীর জল দু’কূল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চলে পলি জমিয়ে প্লাবন সমভূমি এবং নদীর তীর বরাবর উঁচু স্বাভাবিক বাঁধ গড়ে তোলে।
৫. নদী দ্বীপ বা চর: নদীর গতিপথে স্রোত কমে গেলে নদীখাতের মাঝখানে পলি ও বালি জমে চর বা নদী দ্বীপ (যেমন — মাজুলি) গঠিত হয়।
নদী বাঁক (মিয়েন্ডার) প্লাবন সমভূমি অশ্বক্ষুরাকৃতি হ্রদ
চিত্র: মধ্যগতিতে নদী বাঁক (মিয়েন্ডার) ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ

Mukarim
Mukarimhttp://pensolution.live
Mukarim | CEO – PenSolution Digital Entrepreneur | Content Creator | Technology Enthusiast. Passionate about education, innovation and digital growth. 🌐 pensolution.live
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments